শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথে মারা যায় সে।
নিহত আতিক নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে টিফিনের সময় আতিক গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার ক্রয় করতে যায়। এ সময় একটি অটোরিকশা হঠাৎ করে তাকে স্ব-জোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এদিকে, সড়ক দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ নিয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর