• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৮:৪১ সকাল

আগামী ১০ বছরে মানসিক স্বাস্থ্য ও সামাজিক অবক্ষয় বড় চ্যালেঞ্জ হতে পারে: ড. সাইফুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী ১০ বছরের মধ্যে মানুষের হতাশা ও মানসিক যন্ত্রণা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড রহমাতুল্লিল আলামীন জামে মসজিদের খতিব শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী। তাঁর মতে, হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে মাদক ব্যবসা, খাদ্যে ভেজাল এবং সমাজে নানা ধরনের অবক্ষয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত (আজ রাত) ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলা দরবার শরিফের গাউছিয়া আযহারী মঞ্জিলে আয়োজিত শানে আউলিয়া কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মানুষ একে অপরের সঙ্গে ক্রমেই বেশি সংযুক্ত হলেও বাড়ছে একাকিত্ব ও তীব্র বিষণ্নতা। অভিভাবকদের মধ্যে হতাশা বাড়ছে, তরুণদের একটি অংশ ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। হতাশার কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, মানুষের মধ্যে আত্মচেতনা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে নবী-রাসুল এবং অলি-আউলিয়াদের শিক্ষা গ্রহণের পাশাপাশি ইসলামের নৈতিক আদর্শ ও সুফিবাদের চর্চা প্রয়োজন।

সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, ভালো শাসক চাইলে আগে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আবার রাষ্ট্রের শাসক ভালো হলে মানুষও ভালো পথে চলতে উৎসাহিত হবে। এ জন্য সরকারকে সহযোগিতা করার পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নৈতিক দায়িত্ব পালন করা জরুরি।

শাইখ সাইফুল আজম বাবর আরও বলেন, মহান আল্লাহ তাআলা মানুষকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও ঐশ্বরিক বিধান দিয়েছেন। মানুষ যখন সেই স্বাভাবিক ও ঐশ্বরিক বিধান থেকে দূরে সরে যায়, তখন আধুনিক সমাজে নানা ধরনের অবক্ষয় ও বিপর্যয় দেখা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিলাতলা দরবার শরিফের পীর মুফতি খাজা বাকীবিল্লাহ আল-আযহারী। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারীকে দরবারের ভক্ত-আশেকানদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]