• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৮:৪১ সকাল

যশোরে পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরে চুরির অপবাদ দিয়ে স্বাধীন নামে এক যুবককে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্বাধীন বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই পূর্ব পরিকল্পিতভাবে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎ সাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

স্বাধীনের দাদি সেলিনা বেগমের দাবি, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ছেলেকে হারিয়ে শোকাহত বাবা টিপু হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]