• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ সাইফুর রহমান রানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। সোমবার (৩ নভেম্বর) দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম-১ আসনে আলহাজ সাইফুর রহমান রানার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সোমবার সন্ধ্যায় এক বিশাল আনন্দ মিছিল করে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মনোনয়ন পাওয়ার পর আলহাজ সাইফুর রহমান রানা বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। কুড়িগ্রাম-১ আসনের বিএনপি নেতাকর্মীরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে প্রস্তুতি শুরু করেছেন বলে তিনি জানান। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এই নেতা স্থানীয় পর্যায়ে দলে ঐক্য প্রতিষ্ঠা ও গণসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]