মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে এবং ৭ জন আহত হয়েছে। নিহতরা বাসের যাত্রী। আহতদের মধ্যে বাস ও মোটরসাইকেলের আরোহী রয়েছেন।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় দুর্ঘটনা এড়াতে চালক আচমকা ব্রেক করলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং ৭ জন গুরুতর আহত হন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদের উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে থাকা আরোহীরা পর্যটক ছিলেন। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর