বাগেরহাটের শরণখোলায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল খাঁন (৪৬) কে পিস ইয়াবা এবং গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ অক্টোবর গভীর রাতে উপজেলার রায়েন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসা. রোকেয়া খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় আমিনুলের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ২৭ অক্টোবর বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আমিনুল খাঁন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ থেকে ১৬টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদারের প্রত্যক্ষ ছত্রছায়ায় আমিনুল ও তার স্ত্রী সুমী বেগম এই অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর