রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পাংশা সরদার বাসষ্ট্যান্ডে এলাকায় পরিচিতি সভায় সংগঠনের নেতাদের ফুল ও পরিচয় পত্র দিয়ে বরণ শেষে উপজেলা শ্রমিক দলের সভাপতি আনছার আলী বিশ্বাসের সভাপতিত্বে ও জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শাহ আলম, পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুবাহান মিয়া, পাংশা উপজেলা যুব দলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা পৌর সভা শ্রমিক দলের সভাপতি শহিদ সরদার, রাজবাড়ী জেলা ছাত্র দলের নেতা সজীব রাজা প্রমূখ।
এ সময় পাংশা উপজেলা ও পৌর শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা কর্মী, সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ সকল ইউনিটের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর