দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আমেজ শুরু হচ্ছে। আগামী ৯-১০ নভেম্বর থেকে ওই অঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (৭ নভেম্বর) সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন। আগামী ৯-১০ তারিখ থেকে রাতের তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি বা তার নিচে নামতে পারে।”
বিডব্লিউওটি আরও জানায়, মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে দিনে তেমন শীত অনুভূত হবে না।
পোস্টে আরও বলা হয়, ১৭-১৮ নভেম্বরের পর রাতের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর