• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল

নীলফামারীতে জলাধার খননকে ঘিরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে মশাল মিছিল

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পের প্রতিবাদে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে মশাল মিছিল করেছে এলাকাবাসী। গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার মানুষ—নারী, পুরুষ ও শিশু—মশাল হাতে বিক্ষোভে অংশ নেয়। মশালের আলোয় পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বুড়ি তিস্তা নদী খনন করা হলে হাজার হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হবে। বর্তমানে এই জমিগুলোতে ধান, ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজসহ বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন হয়। এ নদীকে কেন্দ্র করে ২০০৯ সাল থেকেই দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ঘটেছে এবং বেশ কয়েকটি মামলা রয়েছে। তাই প্রকল্প বাতিল ও মামলাগুলো প্রত্যাহারের দাবি জানায় তারা।

‘জনগোষ্ঠী’ নামে এলাকাবাসীর সংগঠনের মুখপাত্র আব্দুল আলিম জানান, ২০২৫ সালে সরকারের অনুমোদিত একটি প্রকল্পকে তিনি ‘ভুয়া’ দাবি করে বলেন, এই প্রকল্পের বিরুদ্ধেই তাদের মশাল মিছিলের আয়োজন। তার অভিযোগ, নদী খননের নামে তিন ফসলী জমি নষ্ট করা হবে এবং জমির কাগজপত্র অনুযায়ী প্রকৃত মালিকানা তাদের হলেও পানি উন্নয়ন বোর্ড সেখানে প্রকল্প নিতে চাইছে। তিনি আরও বলেন, তারা এই প্রকল্প বাস্তবায়ন হতে দেবে না।

স্থানীয় হেকিম শামিম জানান, ‘এখানে ৫ গ্রামের প্রায় আমরা ৩০ হাজার মানুষ রয়েছি। পানি উন্নয়নের দালালেরা বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আজ মশাল মিছিলের কর্মসূচি দেয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের কথা এখানে কেউ শোনে না। এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে ডিসি-এসপি কেউই এখানে আসে না, আমরা কার কাছে যাবো এমন কোনো মাধ্যম আমরা পাচ্ছি না।’

সহিদুল ইসলাম নামের আরেক স্থানীয় জানান, আমরা নদী খননের পক্ষে রয়েছি। কিন্তু প্রকল্পের নামে নদীর মাঝখানে কেন খনন করবে। নদী খনন করতে হলে ৭৬ কিলোমিটারই করতে হবে। তারা সামনেও পেছনে খনন করে আসুন আমরা আমাদের জায়গায় ছেড়ে দেব এতে আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই। ২০০৯ সাল থেকে এই নদী নিয়ে আন্দোলন চলছে। ২০১৮ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত ১১ টা মামলা দিয়ে প্রায় ৭৫০ জন কৃষকের নামে মিথ্যা মামলা করেছে বলে তিনি দাবী করেন। মামলার ঘানি টানতে টানতে আমরা একেবারে নিস্ব হয়ে গেছি। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নীলফামারী আদালতে সিভিল মামলা দায়ের করেছে এলাকাবাসী।

বিকেল থেকে বুড়ি তিস্তা ব্যারেজ এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতার উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবস্থানের কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছিলো।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এলাকাবাসী দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও তাদের দাবি-দাওয়া বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এ জলাধার খনন করা হলে ব্যারেজের উত্তরে অন্তত ৩৫ কিমি নদীর দুই তীরে লক্ষাধিক একর জমিতে জলাবদ্ধতা ও ভাটিতে শুস্কতা তৈরি হবে। যা কেউ আমলে নিচ্ছে না বলে অভিযোগে প্রকাশ। অজ্ঞাত কারনে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে।

এর আগে গত ২ ডিসেম্বর বুড়ি তিস্তা নদী খননকে কেন্দ্র করে চরম জটিলতা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খনন কাজের যন্ত্রপাতি বুড়ি তিস্তা ব্যারেজের পাশে নিয়ে গেলে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিলো।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]