কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ১৫টি পদের মধ্যে ১৩টিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ জয় লাভ করেছে। অন্যদিকে, নিরপেক্ষ প্যানেল বা স্বতন্ত্র প্যানেল দুটি পদে জয়ী হয়েছে।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সাব-কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক ও ট্রেজারার অ্যাডভোকেট মোঃ মজিবুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত "রেজাল্ট সিট" অনুসারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন:
সভাপতি: অ্যাডভোকেট মোঃ সহিদ উল্লাহ (৬৪৭ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী (৩৪৯ ভোট)।
সহ-সভাপতি: অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন-৪ (৬৫৭ ভোট) ও অ্যাডভোকেট মোঃ আব্দুল বাতেন মজুমদার (৫৭৯ ভোট)।
সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার (৭১০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিরপেক্ষ প্যানেলের অ্যাডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান) (৩৬৯ ভোট)।
ট্রেজারার: অ্যাডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা (৭৪০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন টিটু (৪৬৬ ভোট)।
লাইব্রেরি সেক্রেটারি: অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল) (৬১২ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম (৩৪২ ভোট)।
এনরোলমেন্ট সেক্রেটারি: অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (৬৬৫ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ) (৫৪১ ভোট)।
রিক্রিয়েশন সেক্রেটারি: অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম) (৫৯০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন (৪৬৩ ভোট)।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ী হয়েছেন:
অ্যাডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল (৮৮২ ভোট)
অ্যাডভোকেট বেলাল হোসেন (৭২১ ভোট)
অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম (৭১৩ ভোট)
অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন (৭০৪ ভোট)
অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন (৬৪০ ভোট)
অন্যদিকে, নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৬৯১ ভোট) এবং আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম (৬৪২ ভোট) জয়লাভ করেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার (৪৮৯ ভোট) এবং আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট ফারহানা সেলিম (৫৪৭ ভোট)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ১২শ ৮৭ জন ভোটারের মধ্যে ১২শ ৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। এ নির্বাচনে মোট ০৩টি প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর