মোংলায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনে'র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ ডিসেম্বর) তারিখ শনিবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর