রৌমারী উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে বাড়ির সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা যায় দুই শিশু। তাদের নাম সাভাব (২) ও আবু তোহা (২)।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেব এর ছেলে বলে জানা গেছে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সম্পর্কে শিশু দুইজন মামা-ভাগিনা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশেপাশে খোজাখুজির এক পর্যায়ে অচেতন অবস্থায় শিশু দুই জনকে গলাগলি ধরাবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত্যু ঘোষণা করে।
৫নং ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। সেই সাথে নিহতের পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি।
উপজেলা সহকারি কমিশনার ভুমি রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমান সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান এবং মৃত দুই শিশুকে দেখে দুঃখ প্রকাশ করেন। পরে পরিবারকে শান্তনা দিয়ে লাশ দাফন করার জন্য অনুমতি দিয়ে আসেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর