জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পশ্চিম বৃদ্ধিগ্রামে কৃষি ইউনিট (মৎস্য খাত) ফলাফল প্রদর্শন ও প্রতিরুপায়ণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে উপজেলার বৃদ্ধিগ্রামের মৎস্যচাষী আবু তাহেরের বাড়িতে ট্যাংকে কৈ মাছ চাষ পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানকার মাঠ দিবসে এলাকার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের অর্থায়নে খরাপ্রবণ এলাকায় বিশেষায়িত ট্যাংকে উচ্চমৃল্যের মাছচাষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান প্রমূখ ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর