• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ দুপুর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ: ৮ জনের পরিচয় শনাক্ত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণে ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম চলছে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতরা হলেন-শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম (২৯)।
 
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং শহীদ পরিবারের সদস্যরা।
 
রোববার (৭ ডিসেম্বর) থেকে মরদেহ উত্তোলন ও শনাক্ত কার্যক্রম শুরু হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]