• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫১ সকাল

৫টি কেন্দ্রে এগিয়ে ছাত্রশিবিরের ভিপি, একটিতে ছাত্রদল

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৬টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্রে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ৫৪৭ ভোট পেয়ে একটি কেন্দ্রে এগিয়ে আছেন। ৬টি কেন্দ্রে দুই ভিপি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান রয়েছে ৩৮ ভোট।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন । অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ( শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]