• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩৪ রাত

নীলের সুস্থ হয়ে বাসায় ফেরা, পাশে থেকে প্রশংসায় জবি ছাত্রদল নেতা রুমি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন। তাঁর অসুস্থতার শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত পাশে থেকে সহযোগিতা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নীলের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তাঁর চিকিৎসায় সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পাশে দাঁড়ান রুমি। নীলের এই সংকটময় সময়ে তাঁর পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে দেখছেন ছাত্রদলের এই নেতা।

নীলের সুস্থতার খবরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাঁর পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশেষভাবে চিকিৎসায় সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে নীল যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘নীলের অসুস্থতার খবর পাওয়ার পর প্রথম দিন থেকেই শুরু করে সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত আমরা সর্বোচ্চটা দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেছি। একজন শিক্ষার্থী হিসেবে নীলের এই সংকটময় সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধেরই বহিঃপ্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশ ও জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে শত জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে যেমন মানুষের পাশে ছিল, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের যেকোনো সংকটেও পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ন্যায্য দাবি আদায়ে আমাদের অঙ্গীকার অবিচল। শিক্ষার্থীদের সুখে-দুঃখে, সংকটে-সম্ভাবনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে। আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমাদের রাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের পথচলা হোক মানবিকতা ও দায়িত্ববোধের পথে। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]