• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪২ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ রাত

জয়পুরহাট সীমান্তে ৯৬০ পিস ইয়াবাসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বুধবার (৭ জানুয়ারী) বিকালে জয়পুরহাট ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপি’র একটি টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায়, সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল নিয়ে চলাচল করতে দেখা যায় এক ব্যক্তিকে। বিজিবির টহল দল কাছে এগিয়ে গেলে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তি হলেন মোঃ তাজুল ইসলাম (৫২)। সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলা হিলি এলাকার বাসিন্দা। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সীমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

বিষয়টি বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি জানান, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com