• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:১৬ রাত

পুনর্গঠন হলো জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি 

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

পুনর্গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক এবং সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ।

এ ছাড়া কমিটির আরও সদস্য হিসেবে রয়েছেন—সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নির্বাচন পরিচালনার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com