• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২২ মিনিট পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ রাত

খেলাফত মজলিসে যোগ দিলেন আ'লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরে সালথায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আ'লীগের পাঁচ নেতার বাংলাদেশ খেলালফত মজলিসে যোগদান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

এসময় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আ'লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলালফত মজলিসে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সিরাজ মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফরিদপুর জেলার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজ মোল্যা আরও বলেন, “আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা ও প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো ধরনের লোভ, স্বার্থ, প্ররোচনা কিংবা উসকানি ছাড়া স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমরা আদর্শগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, খেলাফত মজলিসের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে দলের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং খেলাফত মজলিসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সালথা উপজেলায় এই যোগদানের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]