ময়মনসিংহের ভালুকায় সীমান্ত ব্যাংক পিএলসি সিডস্টোর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর এলাকায় আনোয়ার খান মডেল স্কুলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি সিডস্টোর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল মাসুদ, আনোয়ার খান মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন খান, ব্যাংকের অফিসার রাকিব আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সীমান্ত ব্যাংক পিএলসি সিডস্টোর শাখার উদ্যোগে হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর