বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোন ধর্মের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। যে যার যার ধর্ম নির্দ্বিধায় পালন করে যাচ্ছে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও কোন ধর্ম পালনে কোন প্রকার ভেদাভেদ নেই। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা চলছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক নেতৃবৃন্দদের পাশাপাশি আমরা মুসলিমরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার লক্ষে খোজখবর নিচ্ছি।
স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু রবিবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার মামুদনগর, মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন।
রবিউল আওয়াল লাভলু মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করে বলেন, সরকার প্রতিটি ধর্মাবলম্বীদের উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে তিনি মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরোও বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জামায়াত কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন প্রভাকান্ড ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহবান জানান। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির, পূজা উদযাপন কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর