• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:৪৯ দুপুর

পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুইশত অসহায় দুস্থ এবং প্রতিবন্ধী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের সর্ব উত্তরের শীতপ্রধান জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের তিব্রতা বেশি থাকে। এই এলাকার প্রায় কয়েক লাখ দরিদ্র অসহায় শীতার্ত শীতবস্ত্র তথা কম্বলের জন্য আশায় থাকেন। এদের কথা বিবেচনা করে পঞ্চগড়ে এসব গরীব দুস্থ্য প্রতিবন্ধী দরিদ্র শীতার্তদের সহযোগীতায় এগিয়ে এসেছে আর টিভি। মানবতার সেবায় আমরা উষ্ণতার ছোয়ায় কাটুক শীত এই স্লোগানে পঞ্চগড়ে অসহায় দূস্থ এবং প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্তরে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আর টিভির সহযোগীতায় এসব কম্বল বিতরন করা হয়। পঞ্চগড় সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত থেকে এসব কম্বল ভূক্তভোগীদের হাতে তুলে দেন।

এসময় আর টিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন সাধারন সম্পাদক সরকার হায়দার সহ সংস্লিস্টরা উপস্থিত ছিল। পঞ্চগড় সদর উপজেলার প্রায় দুইশত দরিদ্র নারী পুরুষ প্রতিবন্ধী শীতার্তকে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে খুশি ভূক্তভোগীরা।

পঞ্চগড় পৌরসভার নিমনগড় এলাকার দরিদ্র শীতার্ত নারী ছলেজা বেগম জানান, কম্বলটা আমার খুব প্রয়োজন কারন রাতে কম্বলের অভাবে ভালভাবে ঘুমাতে পারিনা আজ থেকে ঘুম ভাল হবে।

কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিরূদ্ধ রায় জানান, পঞ্চগড় একটি শীত প্রবন এলাকা এখানে লাখ লাখ দরিদ্র শীতার্ত এবং প্রতিবন্ধীরাও শীতে কস্ট করে শীতবস্ত্রের অভাবে নিদারুন কস্টে থাকেন । আর টিভি এসব দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এজন্য তিনি আর টিভি এব্ং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানান। সেই সাথে দেশের অন্যান্য চ্যানেলগুলোকে পঞ্চগড়ের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]