• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৪ সকাল

দল থেকে নিজেরাই পদত্যাগ করলেন ৪ বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে বিএনপির চার নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিবও।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা সবাই জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের সমর্থক বলে জানা গেছে।

পদত্যাগকারী নেতারা হলেন- মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সরকা, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব। তারা চারজনই মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলার একের পর এক নেতাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হচ্ছে। এসব বহিষ্কার আদেশ দলীয় গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হামলা-মামলার শিকার হয়েও যারা দলের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরই শীর্ষ পর্যায়ে বহিষ্কার করা হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে তারা পুনরায় দলে ফিরতে প্রস্তুত।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ বলেন, পদত্যাগকারীরা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়ার পর আগেভাগেই তারা পদত্যাগ করে দল থেকে বিদায় নিয়েছেন বলে দাবি করেন তিনি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]