রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী -২ আসেন ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাট্টার মাজাইল গ্রাম থেকে মিছিল শুরু হয়ে বয়রাট, আধারকুটা, বিলজোনা, বাহের মোড়, পাট্টা, জোনা পাট্টা হয়ে পুনরায় বাহের মোড়ে গিয়ে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আকিদুল বিশ্বাস, যুবদলের সভাপতি ওয়াজেদ আলী মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন, আনিসুর রহমান প্রমুখ।
বক্তৃতাকালে সকল নেতা কর্মীকে আগামী ১২ ফ্রেরুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর