• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ দুপুর

বরগুনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননার মধ্য দিয়ে বরগুনায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বরগুনা জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বরগুনা জেলা প্রবীন হিতৈষী সংঘের মহাসচিব মনির হোসেন কামাল।

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন, বরগুনা জেলা প্রবীন হিতৈষী সংঘের সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুস শাকুর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, বরগুনা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরিশাল আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লিয়াকত হোসেন জুয়েল, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, জেলা পরিষদ প্রশাসকের সহধর্মিনী লুবনা ইসলামসহ প্রবীন হিতৈষী সংঘের আজীব সদস্যবৃন্দ।

সভা শেষে প্রবীন হিতৈষী সংঘের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ মোকসেদ আহমেদ খান, সহসভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া ও মহাসচিব অ্যাডভোকেট বেলায়েত হোসেন খানকে মরণোত্তর সম্মাননা দেয়ে হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে সন্তানরা সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]