• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল

কুড়িগ্রাম- ১ আসনে জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে দু’জন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও ও বিচারিক কমিটি। আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ি কার্যালয়ে ( কক্ষ নং ৭০১ ও ৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ড এ অবস্থিত হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেয়া হয়েছে এবং যেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ প্রেক্ষিতে ভিডিও সহ আরিফুল ইসলাম ইসলাম জয় নামে এক কথিত সাংবাদিক ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ করেন।

অপরদিকে গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসানের আশ্বাস প্রদানপূর্বক তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে মর্মে ভিডিও দিয়ে বিচারিক আদালতে অভিযোগ করেন এবং বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙ্গিণ ব্যানার ব্যবহার করা হয়েছে।

এর প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এবিষয়ে কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম জানান, ভিডিওটি অনেক আগের। কে বা কারা গতকাল ( শুক্রবার ) সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এবং সংশ্লিষ্ট দপ্তরে এক ব‍্যক্তি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে মুহাম্মদ আয়াজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং-২৫, কুড়িগ্রাম-১ ও সিভিল জজ, কুড়িগ্রাম জানান, দুই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]