• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ রাত

যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না সেটা আমি সংসদে বলবো: ফজলুর রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, আমি সংসদে যাওয়ার অর্থ হলো একটা বাতি সবসময় জ্বলতে থাকবে।

এই বাতিটা হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না সেই কথাটা আমি বলবো। কাজেই ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন।

আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে যে, উত্তরে ধনপুর দক্ষিণে বাঙালপাড়া ৬০ কিলোমিটার এই হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই, একটা সংসার করতে চাই। শনিবার বিকালে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় ফজলুর রহমান এসব কথা বলেন।

তফসিল ঘোষণার পর এটিই তার নির্বাচনী মাঠে প্রথম আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ। এর আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন গত ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। ওইদিন বিকালে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ২৪ জানুয়ারি বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফলে নির্বাচনী প্রচারণার মাঠে নামতে পারেননি ফজলুর রহমান। সুস্থ হওয়ার পর শনিবার তিনি ঢাকা থেকে সরাসরি পথসভায় যোগ দেন।

ফজলুর রহমান বলেন, পরশুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন এই দেশ নাকি চোর বাটপারের দেশ। এই কথাটা লজ্জার, তিনি এই কথাটা বলতে পারেন না। ঘরের মালিক যদি বলে আমার ছেলেরা সব চোর, এই কথাটা কিন্তু ভালো কথা না। আমি তাই আপনাদেরকে বলি ভোটটা দয়া করে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দিবেন।

ফজলুর রহমান বলেন, জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটা মাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে তার নাম হইলো জামায়াত। হেফাজত ইসলামের আমির উনি বলেছেন যে কাফের যদি ক্ষমতায় যায় ইসলাম ফেরত আসতে পারে কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।

ফজলুর রহমান আরও বলেন, আমার বয়স ৭৮ বছর, আমার বয়সের শেষসীমা। আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশে কোনোদিন কোনো মুক্তিযোদ্ধা নির্বাচন করতে আসবে না। কারণ আগামী পাঁচ বছর পরে মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৮০/৮২/৮৫ হবে। আপনারা ইচ্ছা করলে আমার শেষ জীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে আপনারা গৌরবান্বিত হতে পারেন। মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য আর পাবেন না আপনারা।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, মিঠামইন বণিক সমিতির সভাপতি শাহীরিল আলম তপন, বিএনপি নেতা আলমগীর সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]