• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ রাত

জবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর নবনির্বাচিত আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুখতাসিফ আল মুর্শিদ মিজু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুজ্জামান আরিফ।

শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপদেষ্টামণ্ডলী ও নির্বাচন কমিশনের অনুমোদনে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সভাপতি পদে মো. মুখতাসিফ আল মুর্শিদ মিজু মোট ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিফাত হাসান সাকিব পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফুজ্জামান আরিফ ৯ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে একটি ভোট বাতিল বলে গণ্য করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সিফাত হাসান সাকিব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান হোসাইন ও বৃষ্টি রানী রায়। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান নয়ন, জয়ন্ত রায়, সেলিম রেজা সীমান্ত, বেদশ্রী বন্দনা রায় এবং শাকিলা ইয়াসমিন তৃপ্তি। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ হিসেবে রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক হিসেবে মোরছালিন ও আহনাফ আব্দুর রহিম এবং আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল ইসলাম।

নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে নবনির্বাচিত সভাপতি মো. মুখতাসিফ আল মুর্শিদ মিজু বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য নীলফামারী জেলার সকল ভাই-বোন ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে জেলার সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক ও মানসিক উন্নয়নে পাশে থাকা আমাদের প্রধান লক্ষ্য।”

অন্যদিকে সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নীলফামারী জেলার সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত জয়। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনটিকে ক্যাম্পাসে একটি আদর্শ ছাত্রকল্যাণমূলক সংগঠনে পরিণত করতে চাই।"

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]