• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১০ দুপুর

কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশের একটি ব্রিজের নিচ থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও পরিবার। সে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে দক্ষিণভাগ-ছৈলাদি সড়কের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একটি নিথর দেহ ভাসতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তুলে আনে।

এই মৃত্যুর পেছনে আগের রাতের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী ও দক্ষিণভাগ এলাকার বাসিন্দা হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে হানিফ কাজী দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তি করে কোনোমতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এলাকাবাসীর ধারণা, ওই রাতে ছিনতাই চেষ্টার ঘটনার সময় কোনোভাবে ইলিয়াস নিহত হতে পারেন অথবা তিনি নিজেই ওই চক্রের শিকার হয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহত ইলিয়াসের ব্যাপারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কিছু স্থানীয় বাসিন্দার দাবি, ইলিয়াস এলাকার বখাটে যুবকদের সাথে মেলামেশা করতেন এবং তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। তবে গতরাতের হামলার ঘটনায় তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তিনি আরও বলেন, "পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর সাথে আগের রাতের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। আশা করছি দ্রুতই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।"

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]