নিউমুরিং বন্দর ইজারা চুক্তির প্রতিবাদে আজ রোববার জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা নিউমুরিং বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে নিউমুরিং বন্দর ইজারা চুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সিপিবি নেতা দেওয়ান বদিউজ্জামান বদি, বাসদ জেলা সমন্বয়ক কমরেড ওয়াজেদ পারভেজ, সাম্যবাদী দলের ওবায়দুল্লা মুসা, এম এ রশিদ, সমিউল হক বাবু প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর