• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ বিকাল

বামনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনার বামনা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর তিনটার দিকে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনায় উপস্থিত থেকে এবং দেশের অন্যান্য জেলার সঙ্গে বামনা উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাক, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক এস এম বদরুল আলম, জাতীয় সংসদের চীফ হুই আলহাজ্ব নুরুল ইসলাম মনি'র প্রতিনিধি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফ,

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান,রিপোটার্স ক্লাব,বরগুনা সভাপতি তরিকুল ইসলাম রতন,বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে নারী, কৃষক, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]