শরীয়তপুরের নড়িয়া উপজেলার যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকরা হলেন বাড়ির মালিক নাসির উদ্দিন বাচ্চু পেদা, তার ভাতিজা মেহেদী পেদা ও রনি পেদাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার বাড়ি ও পাশের একটি মসজিদ থেকে ৯৫টি ককটেল, ৮টি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাপারী কান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর