• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত

মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গুলি, নিহত ১

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।

আহতরা হলেন সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টেঙ্গুরের বড় ভাই পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অপরদিকে, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার মেম্বারও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে তাদের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

স্থানীয়দের দাবি, দুই থেকে তিন দিন আগে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা বাগ্‌বিতণ্ডা, উত্তেজনা এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রূপ নেয়। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে টেঙ্গুর সড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আঘাতে তার পেট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছেন তারা। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]