• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৪ দুপুর

ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা জামায়াত প্রার্থীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের রায়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ক্ষমতায় যায়, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। রোববার সন্ধ্যায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন, দুর্নীতি, অন্যায় ও অপশাসন দূর করার প্রতিশ্রুতিও তিনি ভোটারদের দেন। পাশাপাশি তিনি ও তার দল নির্বাচিত হলে দেশের দীর্ঘদিন ধরে অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা হবে বলেও ঘোষণা দেন।

জানা যায়, ১৯৭৮ সালে ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আঠারো হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে মাত্র ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পূর্বের ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। দীর্ঘ ৪১ বছর যাবত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]