জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৮৬ নং পুষ্প পপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সকল শিক্ষক নির্বাচনী প্রশিক্ষণে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। রোববার বিদ্যালয়ের সকল শিক্ষক একসঙ্গে নির্বাচনী দায়িত্ব (ডিউটি) পাওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষককে নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বিদ্যালয়ে ক্লাস নেওয়ার মতো আর কোনো শিক্ষক নেই বলে শিক্ষার্থীরা জানায়। বিকল্প ব্যবস্থা না করেই সকল শিক্ষককে একসঙ্গে ডিউটি দেওয়ায় গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকশূন্য হয়ে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এলাকায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান বলেন, বিষয়টি আমি দেখছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর