বরিশালে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসতাপালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর