• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৮ দুপুর

'তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন'

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির মন্তব্য করেছেন, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন।

নওশাদ জমির মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টার চত্বরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, "তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পঞ্চাশ বছর পর গবেষণা হলে এমন একটি ইতিহাস হবে যে, ২০২৬ সালে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের মানুষ, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গেছে। যেমনটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গার্মেন্টস শিল্প চালু হয়েছিল, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বেগম জিয়ার আমলে যেমন অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছিল, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।"

এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জেলা ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিদুল ইসলাম জসিম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে নওশাদ জমিরের স্ত্রী ড. সোনিয়া জামান খান শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়াও শ্রমিক সমাবেশে পঞ্চগড় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকদলের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শ্রমিক নেতা আকবর আলীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক নওশাদ জমিরের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন। মতবিনিময় সভায় জেলার ১০টি শ্রমিক সংগঠনের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন। এদিকে শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর শ্রমিক-মালিকদের মতবিনিময় সভায় সকাল থেকে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে মাথায় ধানের শীষের ফিতা বেঁধে আসেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]