ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে ব্যাপক প্রচার কার্যক্রম চালাচ্ছেন বিএনপির প্রার্থী। এরই ধারাবাহিকতায় ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ। মিছিল শহর প্রদক্ষিন করে নতুনহাট এলাকায় গিয়ে শেষ হয়। অংশ গ্রহনকারীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধানকে ভোট দানের জন্য বিভিন্ন শ্লোগান দেয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর