• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০ দুপুর

বুড়িচংয়ে কাভার্ডভ্যান ভর্তি ২ মন গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‌্যাব-১১ এর অভিযানে ২ মন (প্রায় ৮০ কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, বুধবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবির (৩০) ও মোঃ সজিব (২২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আবির ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোল গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে এবং সজিব কুমিল্লা কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]