প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১১৬টি অধ্যাদেশ জারি এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট ইন্টেরিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে আইন, অধ্যাদেশ ও নীতি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের একটি প্রেজেন্টেশন উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।
তথ্য অনুযায়ী, এই সময়কালে ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যার ইমপ্লিমেন্টেশন হার ৮৩ শতাংশ।
অধিকন্তু, ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে নীতিগতভাবে তিনটি অধ্যাদেশ অনুমোদিত হয়েছে, ১৪টি নীতিমালা প্রণীত হয়েছে এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের জন্য মোট ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর