• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৭ বিকাল

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের প্রচারনায় বাধার অভিযোগ

ফাইল ফটো

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ প্রতীকে নারী কর্মীরা প্রচারনায় পান বিতরণ করার সময় ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নেতা কর্মীরা টাকা বিতরণের অভিযোগে তুলে নারী কর্মীদের বাঁধা দেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে নিশিন্দা গ্রামে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ)’র নারী কর্মী মঞ্জিলা খাতুন পান বিতরণ করার সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা টাকা বিতরণের অভিযোগ এনে নারী কর্মীদের বাঁধা দেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনের প্রধান এজেন্ট সালাউদ্দিন আহাম্মেদ জানান, গত বৃহস্পতিবার বিকালে উল্ল্যেখিত স্থানে স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতিকের পক্ষে প্রচারনায় যায়। সেখানে ধানের শীষের প্রার্থীর নেতাকর্মীরা নারী কর্মীদের উপর হামলা চালায় এবং তাদের লাঞ্জিত করে।

এ ব্যাপারে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে উনি ফোন রিসিভ না করায় উনার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন জানান, এ ব্যাপারে কোন পক্ষই অভিযোগ করেনি। আমি ঘটনাটি ফেসবুকে দেখেছি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]