• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৮ বিকাল

ঝিনাইদহে ছাত্রদলের ৫৫ নেতা বহিষ্কার, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের মোট ২১ জন নেতাসহ ৫৫ জনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, মো. আলাউদ্দিন, মো. শাহাদাত হোসেন রিওন, মো. তারেকুর রহমান টিপু, মো. মেহেদী হাসান হিরন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও একই অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে, মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. হারুনুর রশিদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএফ ইফতি জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক শিহাব আহমেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো আপোষ করা হবে না। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, "ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]