রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষে ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মীও এই ঘটনায় আহত হয়েছেন। এছাড়া সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী লাঠিচার্জে আহত হয়েছেন।
এর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিলেন। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের কর্মসূচি ব্যাহত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর