• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ রাত

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ছাত্রহল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ', 'জাবের ভাইয়ের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই', 'ইনকিলাব মঞ্চের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই', 'গোলামী না আজাদি, আজাদী আজাদী', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা বলেন, আজকে শহীদ শরিফ উসমান হাদির হত্যার বিচার দাবির শান্তিপূর্ণ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও আন্দোলনকারীদের উপর ফ্যাসিবাদী পুলিশ যে ন্যক্কারজনক হামলা করেছে আমরা আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা হুশিয়ারি করে বলতে চাই গুলি করে আমাদের দমাতে পারবে না। এই হামলার জন্য ইন্টেরিম সরকারকে উপযুক্ত জবাব দিতে হবে। দরকার হলে এই দেশে আবার জুলাই নেমে আসবে। আমরা জান দিব তবুও জুলাই দিব না।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

যমুনা অভিমুখে যাওয়ার সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয় বলে জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়াও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]