• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৬ দুপুর

শেখ হাসিনার সন্তানদের রাজনীতি প্রসঙ্গ, তারেক রহমানের স্পষ্ট বার্তা

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তারেক রহমান বলেন, “যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।”

এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন। জানানো হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে।”

এর আগে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন, এবং তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]