• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এম. এ. আহমদ আজাদ
হাওরাঞ্চল প্রতিনিধি (সিলেট বিভাগ)
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৯ বিকাল

পরগনায় রেজা কিবরিয়ার সমর্থনে সর্বদলীয় সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দিনারপুর পরগনার সব দল ও মতের নেতা-জনপ্রতিনিধিরা এক মঞ্চে এসে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে সমর্থন জানিয়েছেন। এই অভূতপূর্ব জনসভায় উপস্থিত জনতা ও প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া নিজেই হতবাক হয়েছেন। সবাই একবাক্যে বলেছেন, "রেজা আমাদের গর্ব ও সম্পদ, তাকে রক্ষা করতে হবে। আগামী ৫০ বছরে রেজার মতো প্রার্থী পাব না। তাই আমরা কোনো দল বুঝি না, আমরা উন্নয়নের জন্য রেজাকে ভোট দেব।" তারা মনে করেন, তিনি শুধু একটি দলের টিকিট নিয়েছেন, কিন্তু তিনি দেশের সবার সম্পদ। তার এলাকার স্লোগান "দল যার যার, রেজা সবার"।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনারপুর দেবপাড়া (বালিদ্বারা) বাজার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। পরগনার বিশিষ্ট মুরব্বি ও বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক)-এর সভাপতিত্বে দিনারপুর পরগনার চারটি ইউনিয়নের সর্বদলীয় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বিশেষ আকর্ষণ ও অতিথি ছিলেন রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া। মঞ্চে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি আকম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, নবীগঞ্জ জাপার সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, দেবপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের নেতা ও যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, গণফোরাম নেতা মোঃ রজব আলী, ব্যারিস্টার মুজাক্কির হোসাইন, আবুল হোসেন জীবন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার এনায়েতুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শাহ আনিছ আলী, লন্ডন প্রবাসী রাসেল চৌধুরী, দেওয়ান গাজী ফুয়াদ হাসান প্রমুখ। নবীগঞ্জ-বাহুবলের দিনারপুর পরগনার সবাই দলমত নির্বিশেষে রেজা কিবরিয়ার পক্ষে শপথ নিয়েছেন।

বিশেষ করে ভোট ব্যাংক খ্যাত দিনারপুর পরগনার চারটি ইউনিয়নের মানুষ এখন রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ঘোষণা এসেছে। প্রতিটি জাতীয় নির্বাচনে দিনারপুরের ঐক্য জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনারপুর এলাকার দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা ও পুটিজুরী ইউনিয়নের সব বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা এক সর্বদলীয় কর্মী সভায় রেজা কিবরিয়ার বিজয়ের জন্য শপথ করেছেন।

সভায় প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া শুরুতেই বলেন, "এই অদ্ভুত সভায় সবাইকে এক মঞ্চে দেখে অবাক হয়েছি। আমি আপনাদের সন্তান, আমার বাবাও ছিলেন আপনাদের সন্তান, তিনি এলাকার মানুষের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছেন। গ্রেনেডের ৪শ' স্প্লিন্টার নিয়ে মারা গেছেন, হবিগঞ্জে কোনো চিকিৎসা হয়নি। আমি নির্বাচিত হলে নবীগঞ্জে এমন একটি হাসপাতাল করব, মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে মারা না যায়।" এ সময় তার আবেগাপ্লুত বক্তব্যে সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি আরও বলেন, "আপনারা মুরব্বিরা সবাই ভালোবেসে আমাকে দলমত নির্বিশেষে সমর্থন করেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে ৩০ বছরের জন্য এমপি বানানোর দরকার নেই, আমি ৫ বছরের জন্য এমপি হতে চাই। ৫ বছরে আমি ৩০ বছরের উন্নয়ন করব। আমার দলের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে একটিবার সুযোগ দিলে আপনারা উন্নয়ন দেখে হতবাক হবেন। আমি ৩ লাখ ডলারের চাকরি ছেড়ে এসেছি আপনাদের সেবা করার জন্য। আমাকে সবাই মিলে একটিবার সুযোগ দিন দেখুন কি করতে পারি।"

ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া বলেন, "আমি আসলেই অভিভূত হয়েছি, দিনারপুর এলাকার সাবেক ও বর্তমান সব জনপ্রতিনিধি ও মুরব্বিরা ড. রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। ড. রেজা কিবরিয়া এলাকায় এসেছেন উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য। এলাকার মানুষ সেটার মূল্যায়ন বুঝতে পেরেছেন, তার জন্য আমরা সন্তুষ্ট এবং তাদের পরামর্শ আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য তাদের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি।"

নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান বলেন, "আমরা ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা উন্নয়নের স্বার্থে রেজা কিবরিয়াকে সমর্থন করেছি। তিনি কোনো দলের প্রার্থী হিসাবে নয়, তাকে যোগ্য ব্যক্তি ও ভবিষ্যৎ মন্ত্রী হিসাবে সমর্থন করেছি। তার মতো লোক কোন দলের প্রার্থী সেটা বিবেচ্য বিষয় নয়, তার যোগ্যতাকে মূল্যায়ন করাই আসল কাজ মনে করি। তাই আমরা মনে করি তিনি সব দলের ও মতের প্রার্থী, তিনিই সেরা।"

সভার সভাপতি নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুর উদ্দিন-বীর প্রতীক বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, দিনারপুর এলাকার সন্তান হিসাবে রেজা কিবরিয়ার পক্ষে কাজ করব। সে বাংলাদেশের একজন সম্পদ, তার মতো গুণীজনকে মূল্যায়ন করা না হলে আমরা অনেক পিছিয়ে যাব।"

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]