সকল জল্পনার অবসান ঘটিয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের প্রার্থী তোফায়েল আহমেদ খানের হাতে তুলে দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দুপুরে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নেজামে ইসলাম পার্টিকে দিয়েছিলাম। সার্বিক অবস্থা বিবেচনা করে তাদের সাথে আলোচনা করলে তারা আমাদেরকে এই আসনটি উপহার দিয়েছেন। আল্লাহ তায়ালা তাদের মর্যাদা বাড়িয়ে দিন, আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ।
এ সময় তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসন তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা—এই চারটি থানা নিয়ে গঠিত। মার্কা আছে, কোন সে মার্কা? দাঁড়িপাল্লা। তখন দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয় আলিয়া মাদ্রাসা মাঠ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর