"আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব"— বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জনাব শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামায় পুরো সম্মেলনস্থল এক বিশাল জনসভায় রূপ নেয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় সম্মেলনে যুবদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে আলগী ইউনিয়নে একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর