কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। উত্তর চীনের একটি বায়োটেক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানসি প্রদেশের শানইন কাউন্টিতে অবস্থিত জিয়াপেং বায়োটেক কোম্পানির কারখানায় গতকাল শনিবার এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। এ তথ্য স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করা হয়।
কারখানাটি রাজধানী বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তবে বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন।
চীনে শিল্প কারখানায় দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ ঘটনা, যার পেছনে ঢিলেঢালা নিরাপত্তা মানদণ্ডকে দায়ী করা হয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতিবেশী অভ্যন্তরীণ মঙ্গোলিয়া প্রদেশে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর