প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির ৪-৫ জন করে ‘নব্য দানব’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি দাবি করেন, এসব ব্যক্তির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, এমনকি বিএনপির অনেক নেতা-কর্মীও তাদের আচরণে বিরক্ত।
রোববার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির ওই ‘নব্য দানবদের’ জুলুম ও নির্যাতন থেকে মুক্তি পেতে হলে ইনসাফ ও মর্যাদার পঞ্চগড়-১ প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে আগামী ১২ তারিখে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সারজিস আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর